জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
জেলা প্রশাসকের বার্তা

 

জেলা প্রশাসন সরকারের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব আদায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রেজারী, স্থানীয় সরকার, শিক্ষা, পাবলিক পরীক্ষা, স্বাস্থ্যসেবা, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদজাপন এবং জাতীয় ও স্থানীয় নির্বাচন ইত্যাদি কাজে জেলা প্রশাসনকে প্রতিদিনই জনগণের সামনে হাজির হতে হয়। জনগণের কাছে জেলা প্রশাসনকে আরও সহজ ও যুগোপযোগী ভাবে উপস্থাপন করার জন্যই ঢাকা জেলা প্রশাসনের ওয়েব সাইটটি।

ঢাকা জেলা প্রশাসনের ওয়েব সাইট শুধুমাত্র ঢাকা জেলার তথ্য ভান্ডার নয় বরং জেলা প্রশাসনের সাথে জনগণের, জেলার বিভিন্ন বিভাগের ও সরকারের নিবিড় যোগযোগ স্থাপনের মাধ্যম হিসেবে কাজ  করবে। স্বীকার করতে কোন দ্বিধা নেই যে, ওয়েব সাইটে প্রত্যাশিত অনেক তথ্যই সন্নিবেশিত করা সম্ভব হয়নি কিন্তু বিভিন্ন পরামর্শ পেলে একে আরও যুগোপযোগী ও আধুনিক করে তোলা সম্ভব হবে। তথ্য প্রযুক্তির একবিংশ শতাব্দীতে বিজ্ঞান মনষ্ক মানুষের কল্যাণেও এ ওয়েব সাইটটি কাজে আসবে বলে বিশ্বাস করি। এজন্য যে কোন ধরনের সুপরামর্শ ও দিক নির্দেশনা পাওয়ার অপেক্ষায় রইলাম। যাদের প্রচেষ্টায় এ পর্যন্ত আসা ও যারা আগামী দিনে একে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং পাঠক সকলের জন্য রইল শুভ কামনা।

yn&m

yn&m

yn&m

 

জেলা প্রশাসক

ঢাকা।