| জেলা শিক্ষা অফিস |
|
প্রধান কর্মকর্তার নাম ও পদবীঃ
জনাব মো: আব্দুছ সামাদ জেলা শিক্ষা অফিসার মোবাইল : ০১৭১১৪৮৫৬৪৩
জেলা শিক্ষা অফিসারের কার্যালয়, ঢাকা।
জেলা শিক্ষা অফিসারগণের দায়িত্ব ও কর্তব্য
ক) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি, স্বীকৃতি প্রদান ও নবায়নঃ
§ কর্তৃপক্ষের নির্দেশে জেলার বেসরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও সকল প্রকার মাদ্রাসার অনুমতি ও স্বীকৃতি প্রদান এবং স্বীকৃতি নবায়নের জন্য পরিদর্শন প্রতিবেদন আঞ্চলিক উপপরিচালকের দপ্তরে প্রেরণ।
§ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের জন্য বিদ্যালয় পরিদর্শন এবং পরিদর্শনের পর ২ (দুই) সপ্তাহের মধ্যে প্রতিবেদন সংশ্লিষ্ট বোর্ড, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং আঞ্চলিক উপপরিচালকের দপ্তরে প্রেরণ।
§ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নবম ও দশম শ্রেণী খোলার অনুমতি প্রদানের জন্য স্কুল ও মাদ্রাসা পরিদর্শন ও বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ।
§ উপযুক্ত অভিযোগের ভিত্তিতে বেসরকারি স্কুল ও মাদ্রাসা পরিদর্শন এবং পরিদর্শনের পর অভিযোগের বিষয়ে প্রমাণাদি সহকারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ প্রেরণ।
§ জেলায় নবায়নযোগ্য নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের ব্যবস্থা গ্রহণ।
§ বিধি-বিধান অনুযায়ী নিম্নমাধ্যমিক বিদ্যালয় স্থাপনের পূর্বানুমতি প্রদান।
খ) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ভাতাদি প্রদানঃ
§ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন প্রথম এম পি ও ভুক্তির জন্য নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্যাদি ও মতামতসহ শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং আঞ্চলিক উপপরিচালকের দপ্তরে প্রেরণ।
§ প্রথম এম পি ও আদেশপ্রাপ্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীদের এম পি ও ভুক্তির কাগজপত্র যাচাই-বাছাই করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ।
§ কার্য নির্বাহী কমিটিবিহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার বিল পাশ, উত্তোলন ও বিতরণ।
§ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক অডিট আপত্তির ব্রডশিট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদানের পর মন্তব্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ।
§ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী পরীক্ষান্তে প্রাপ্ত অনিয়মসমূহ উল্লেখপূর্বক প্রণীত প্রতিবেদন উপযুক্ত কর্তৃপক্ষের নিকট প্রেরণ।
§ বেসরকারি স্কুল ও মাদ্রাসা পরিদর্শনকালে শিক্ষক/কর্মচারীদের বিনানুমতিতে অনুপস্থিতি, কর্তব্যে অবহেলা কিংবা অন্য যে কোনো আর্থিক ও শৃঙ্খলাজনিত অনিয়মের কারণে প্রয়োজনবোধে অনধিক ৬ মাস পর্যন্ত বেতন-ভাতাদির সরকারি অংশ সাময়িকভাবে স্থগিত রাখার আদেশ প্রদান। উক্ত আদেশ জারির ৭ (সাত) দিনের মধ্যে স্থগিতাদেশের কারণ এবং প্রমাণাদিসহ বিস্তারিত প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ। অধিদপ্তর যাচাই-বাছাই করে স্থগিতাদেশ স্থায়ীভাবে বহাল কিংবা প্রত্যাহার করবেন।
গ) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাঃ
§ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের জন্য প্রিজাইডিং অফিসার নিয়োগ।
§ নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসার নিয়মিত ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য পদে মনোনয়নের জন্য আঞ্চলিক উপপরিচালকের নিকট সুপারিশ প্রেরণ।
§ নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসার এডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি মনোনয়নের জন্য আঞ্চলিক উপপরিচালকের নিকট সুপারিশ প্রেরণ এবং অভিভাবক প্রতিনিধির মনোনয়নদান।
§ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে তদন্তকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ।
§ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির ব্যর্থতা, অনিয়ম ও দুর্নীতি ইত্যাদি কারণে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষ বরাবরে প্রমাণাদিসহ সুপারিশ প্রেরণ।
ঘ) প্রশাসনিকঃ
§ জেলা শিক্ষা অফিসের আয়ন ও ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন।
§ অধীনস্থ সকল নন-গেজেটেড কর্মচারীর বার্ষিক গোপনীয় প্রতিবেদন লেখা ও প্রতিস্বাক্ষরের জন্য আঞ্চলিক কার্যালয়ে প্রেরণ এবং প্রতিস্বাক্ষরের পর তা সংরক্ষণ।
§ অধীনস্থ গেজেটেড কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন লেখা এবং প্রতিস্বাক্ষরের জন্য আঞ্চলিক কার্যালয়ে প্রেরণ।
§ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের বার্ষিক গোপনীয় অনুবেদন লিখন ও প্রতিস্বাক্ষরের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ।
§ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস প্রধান ব্যতীত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনুবেদন প্রতিস্বাক্ষরকরণ।
§ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসে কর্মরত গেজেটেড, নন-গেজেটেড কর্মকর্তা ও কর্মচারীদের ভ্রমণ নিয়ন্ত্রণ ও ভাতা মঞ্জুর।
§ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নৈমিত্তিক ছুটি মঞ্জুর এবং অন্যান্য ছুটি অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ প্রেরণ।
§ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নন-গেজেটেড কর্মচারীদের নৈমিত্তিক ছুটি ব্যতীত অন্যান্য ছুটি অনুমোদন।
§ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নন-গেজেটেড কর্মচারীদের জেলার অভ্যন্তরে বদলি এবং অন্য জেলায় বদলির ক্ষেত্রে ঊর্ধতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ প্রেরণ।
§ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গেজেটেড কর্মকর্তাদের বদলির প্রস্তাব ঊর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ।
§ জেলা শিক্ষা অফিস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ৪র্থ শ্রেণীর শূন্য পদে বিধি অনুসরণপূর্বক কর্মচারী নিয়োগ।
§ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সরকারি বিদ্যালয় ও জেলা শিক্ষা অফিসে মোট অনুমোদিত জনবল, কর্মরত জনবল এবং শূন্য পদসমূহের বিস্তারিত বিবরণী প্রতি ৬ (ছয়) মাস পর পর নির্ধারিত ছকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ।
§ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য/সৃষ্ট পদে নিয়োগের ছাড়পত্র প্রদান।
§ জেলা কোটা অনুযায়ী তপসিলী উপবৃত্তি মঞ্জুর করা।
§ জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নন-গেজেটেড কর্মচারীদের টাইম স্কেল মঞ্জুর।
§ জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ২য় শ্রেণীর কর্মকর্তাদের শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরকরণ।
§ জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গেজেটেড কর্মকর্তাদের ছুটি (এল পি আরসহ) মঞ্জুরির কাগজপত্র উপপরিচালকের দপ্তরে প্রেরণ।
§ জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের দক্ষতাসীমা অতিক্রমের অনুমতি দান এবং অবকাশ কালকে কর্মরত হিসাবে অনুমোদন প্রদান।
§ জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল অগ্রিম মঞ্জুরি দান এবং এল পি আর/পেনশনধারীদের চূড়ান্ত পরিশোধ মঞ্জুর।
§ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বিবিধ কাজ।
ঙ) শিক্ষার গুণগত মান উন্নয়নঃ
§ জেলার শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য/উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, মূল্যায়ন, প্রয়োজন মাফিক ব্যবহার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরবরাহ।
§ সংশ্লিষ্ট জেলার নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার গুণগত মান উন্নয়নকল্পে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।
§ শিক্ষার গুণগত মান উন্নয়নকল্পে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত স্কুল ট্যুইনিং, একাডেমিক কাউন্সিল নেটওয়ার্ক ও রিসোর্স সেন্টার কার্যক্রম পরিচালনা।
§ শিক্ষার গুণগত মান উন্নয়নকল্পে আন্তঃ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক বিনিময়, প্রাতিষ্ঠানিক নিজস্ব ব্যয় নির্বাহ সমন্বয়ে সেমিনার ও ওয়ার্কশপ কার্যক্রম এবং স্ব-মূল্যায়নী কর্মসূচি প্রবর্তন।
§ কর্তৃপক্ষের নির্দেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা পরিচালনায় সহায়তা প্রদান ।
§ ৬ষ্ঠ শ্রেণীর মূল্যায়ন সমীক্ষা ও ৮ম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠান।
§ সময়ে সময়ে সরকার কর্তৃক গৃহীত উদ্ভাবন কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ।
§ স্ব-উদ্যোগে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকদের প্রশিক্ষণ/কর্মশালা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠান, মনিটরিং এবং এতদবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ষান্মাসিক প্রতিবেদন প্রদান।
§ শিক্ষার গুণগত মান উন্নয়ন কার্যক্রমসমূহের বাৎসরিক অগ্রগতি প্রতিবেদন পরবর্তী বৎসরের মার্চ মাসে শিক্ষা মন্ত্রণালয়ের শাখা-১১ তে প্রেরণ।
চ) সহশিক্ষাক্রমিক কার্যক্রমঃ
§ স্কাউট ও গাইড কার্যক্রমে মন্ত্রণালয়ের নির্দেশনাসমূহ বাস্তবায়ন পরিবীক্ষণ।
§ বৃক্ষ রোপণ কার্যক্রমের অগ্রগতি পরিবীক্ষণ এবং বৃক্ষরোপণ ও সংরক্ষণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে উদ্বুদ্ধকরণ।
§ সরকারের নির্দেশনা মোতাবেক গৃহীত সহশিক্ষাক্রমিক কার্যক্রমের বাস্তবায়ন মনিটরিং।
§ জাতীয় পর্যায়ের বিভিন্ন দিবস ও কর্মসূচি পালনে নির্ধারিত দায়িত্ব পালন।
§ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উপজেলা হতে জেলা পর্যন্ত সংগঠন পরিচালনা ও নিয়ন্ত্রণ এবং জেলাভিত্তিক ক্রীড়ানুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
ছ) সমন্বয়ঃ
§ সংশ্লিষ্ট জেলার নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার গুণগত মান উন্নয়নকল্পে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।
§ উপজেলা/থানায় নিযুক্ত প্রকল্প কর্মকর্তাদের সমন্বয়ে ন্যূনপক্ষে প্রতি মাসে একটি সমন্বয় সভা করা এবং সভার সিদ্ধান্ত ও বাস্তবায়ন অগ্রগতি আঞ্চলিক উপপরিচালকের নিকট প্রেরণ।
§ জেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের সভা সমাবেশে যোগদান।
জ) তথ্য হালনাগাদঃ
§ ব্যানবেইস নির্দেশিত শুমারি/জরিপ, স্টাডি, তথ্যানুসন্ধান, কর্মশালা, ডাটা মনিটরিং, স্থানীয় প্রশিক্ষণ, ফোকাস গ্রুপ ডিসকাশন (F.G.D) এবং অন্যান্য কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন হওয়া নিশ্চিত করা।
§ মেট্রোপলিটন এলাকার সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারগণ কর্তৃক মেট্রোপলিটন এলাকার পোস্ট প্রাইমারি স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের হালনাগাদ তালিকা অর্ধ-বার্ষিক (Semiannually) ভিত্তিক ‘ব্যানবেইস’ এ প্রেরণ নিশ্চিত করা।
ঝ) একাডেমিক ও প্রশাসনিক তত্ত্বাবধান এবং পরিদর্শনঃ
§ প্রতিমাসে ৫টি বেসরকারি নিম্নমাধ্যমিক, ৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি দাখিল পর্যায়ের মাদ্রাসা মন্ত্রণালয়ের অনুমোদিত ছক অনুযায়ী একাডেমিক পরিদর্শন।
§ প্রতিমাসে ৩টি বেসরকারি নিম্নমাধ্যমিক, ৩টি বেসরকারি মাধ্যমিক ও ৩টি দাখিল পর্যায়ের মাদ্রাসার প্রশাসনিক পরিদর্শন।
§ একাডেমিক ও প্রশাসনিক পরিদর্শন শেষে মন্তব্য ও সুপারিশ সংশ্লিষ্ট স্কুল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, নিরীক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড এবং এনসিটিবিতে প্রেরণ।
§ বৎসরান্তে প্রতি জেলার সমাপ্ত একাডেমিক ও প্রশাসনিক পরিদর্শনসমূহের সমন্বিত প্রতিবেদন এর অনুলিপি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ।
§ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তি প্রদানের বিষয় তদারকি।
§ সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জরিপ ফরমে তথ্য সংগ্রহপূর্বক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (SESDP প্রজেক্টের আওতায় কর্মরত জেলা শিক্ষা অফিসের ডাটা এন্ট্রি অপারেটরে মাধ্যমে) ইএমআইএস সেলে ইন্টারনেট যোগে প্রেরণ।
§ সংশ্লিষ্ট জেলার নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের আয় ব্যয়, বাৎসরিক পাঠ পরিকল্পনা ও বাজেট, সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ ও বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন, আর্থিক স্বচ্ছতা, পরীক্ষা/মূল্যায়ন বিষয়ে তদারকি ও প্রয়োজনীয় সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ।
ঞ) উন্নয়ন কার্যক্রম তদারকিঃ
§ সরকারি অর্থায়নে উন্নয়নের জন্য নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ তদারকি এবং কাজের গুণগত মান নিশ্চিতকল্পে সুপারিশ প্রণয়ন এবং উক্ত সুপারিশ সংশ্লিষ্ট সকলের (নির্বাহী প্রকৌশলী ও পরিচালক শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়) নিকট প্রেরণ।
§ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নীতিমালা অনুযায়ী যৌথ অর্থায়নে (সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠান) প্রতিষ্ঠানভিত্তিক প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) কর্তৃক বাস্তবায়নাধীন নির্মাণ কাজ পরিদর্শন এবং যৌথ অর্থায়নের সদ্ব্যবহার নিশ্চিতকরণ।
§ উন্নয়নের আওতা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামো এবং শিক্ষার্থী সংখ্যার নিরিখে প্রয়োজনীয় ভৌত সুবিধাদি পর্যালোচনাপূর্বক ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে প্রতিবেদন প্রেরণ।
§ উপবৃত্তি বিতরণ কার্যক্রম সংক্রান্ত ‘ম্যানুয়েল’ সন্নিবেশিত নীতিমালা অনুসরণে উপবৃত্তি বিতরণ করা হচ্ছে কিনা তা তদারকি ও সুপারিশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ। উপবৃত্তি বিতরণ কার্যক্রমে যে কোনো অনিয়মের তদন্ত পূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ।
ট) প্রশিক্ষণ ও কর্মচারীঃ
§ শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক ও কর্মচারী কিংবা সমমানের পদে চাকুরিরত কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং মনোনয়ন প্রদান।
§ ক্লাস্টারে প্রশিক্ষণ হচ্ছে কিনা সে ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্মকান্ড তদারকি করা।
ঠ) অভিযোগ নিস্পত্তিঃ
§ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে তা নিস্পত্তি করন। তাঁর পর্যায়ে নিস্পত্তি করা না গেলে সুপারিশ সহকারে ঊর্ধ্বতন পর্যায়ে প্রেরণ।
|